৬ দফা দাবিতে যবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান সমাবেশ
৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাপ্যতার তারিখ হতে প্রভাষক থেকে সহকারী অধ্যাপকদের আর্থিক সুবিধা সহ পদোন্নতির দাবি বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষকদের অবস্থান কর্মসূচী সভায় উপস্থিত ছিলেন- পিএমই বিভাগ সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. নুর আলম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, জিইবিটি বিভাগের সহকারী অধ্যাপক, ড. মোঃ আব্দুর রউফ সরকার, সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান,ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার,গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল,আইপিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুমন রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির।
বিষয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডঃ মোঃ আমজাদ হোসেন জানিয়েছেন, ২০১৪ সালের ১৯ এপ্রিল বিশ্বদ্যিালয়ের সর্বোচ্চনীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ২৩তম সভার ২৯তম সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্যতার তারিখ (ডিউ ডেট) হতে আর্থিক সুবিধাসহ পদন্নোতি পুনরায় কার্যকর ও বঞ্চিত সকল শিক্ষককে ভূতপূর্ব (বর্তমান প্রশাসনের অধীনে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত যে সকল শিক্ষক ডিউ ডেট হতে নিয়োগ/আপগ্রেডেশন/পদন্নোতি প্রাপ্ত হননি) সুবিধা প্রদানে আমরা প্রশাসনকে ৫ কার্যদিবস সময় দিয়েছিলাম। গত ১৩ জানুয়ারি কার্য নির্বাহী কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ কার্য দিবসে আমরা প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন করছি।